বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
advertisement
খেলাধুলা

কক্সবাজারে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধিঃ পর্যটন নগরী কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে জাতীয় পর্যায়ে শেখ রাসেল বীচ ফুটবল (বালক-বালিকা অনুর্ধ্ব-১৫) টুর্নামেন্ট।

শুক্রবার (১০ মার্চ) বিকালে সৈকতের কলাতলী পয়েন্টে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ বলেন, বীচ ফুটবলে ব্রাজিলসহ বিভিন্ন দেশ এগিয়ে গেছে। বাংলাদেশও এখন বীচ কেন্দ্রীক নানা আয়োজন করা হচ্ছে। কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে এই টুর্নামেন্ট অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট করারও পরিকল্পনা রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল আলম সিদ্দিকী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, উপ সচিব মোহাম্মদ ফজলে এলাহী, উপ পরিচালক এসআইএম ফেরদৌস আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী

দেশের ৮ টি বিভাগের অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের ৯৬ জন খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়। উদ্বোধনী খেলায় বালকদের ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ। বালিকাদের ম্যাচে ময়মনসিংহ বিভগকে ১-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগ। শনিবার সকালে কোয়ার্টার ফাইনাল এবং বিকেলে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ বিকালে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সর্বশেষ পাওয়া সংবাদ