সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

রিচার্লিসনের বাইসাইকেল গোলটিই বিশ্বকাপের সেরা

স্পোর্টস ডেস্ক : এবার কাতার বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। আর ক্রীড়াপ্রেমীদের ভোটের মাধ্যমে সেরা গোল বেছে নিয়েছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্বকাপ কেন্দ্রিক অফিশিয়াল পেইজে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছে এই গোল। বিশ্বকাপে অভিযানের শুরুতেই দুর্দান্ত এ গোল করেন ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রিচার্লিসন। স্বপ্নের ‘হেক্সা’ জয়ের মিশনে দল বেশিদূর যেতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে এ অর্জন তার। সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের করা বাইসাইকেল গোলটি-ই আসরের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
এবারের বিশ্বকাপে মোট ১৭২টি গোল হয়েছে, যা সর্বকালীন নজির। তার মধ্যে সেরা গোল বেছে নেওয়া সহজ কাজ ছিল না। কিন্তু সমর্থকরা এ গোলকেই বেছে নিয়েছেন।

সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নেমে ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের পাস বাঁ পায়ে ধরে শরীর শূন্যে ছুড়ে দিয়ে ডান পায়ের সাইডভলিতে বল জালে জড়ান ব্রাজিলীয় ফরোয়ার্ড। সেই ম্যাচের প্রথম গোলটিও ছিল রিচার্লিসনের। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় তিনি আরও একটি দুরন্ত গোল করেছেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

রিচার্লিসন খেলেন ইপিএলের ক্লাব টটেনহ্যাম হটস্পারে। আর কিছু দিনের মধ্যেই ক্লাবের হয়ে ফুটবল খেলতে নেমে পড়বেন তিনি। সেরার দৌড়ে আরও কিছু গোল ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেইমারের ড্রিবল করে গোল, মেক্সিকোর বিরুদ্ধে এনজো ফের্নান্দেসের গোল। কিন্তু সবাইকে টপকে গেলেন রিচার্লিসন।

সর্বশেষ পাওয়া সংবাদ