বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে প্রীতির দলে স্যাম কারেন

স্পোর্টস ডেস্ক : কোচিতে মিনি নিলামে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাস লিখেছেন স্যাম কারেন। এর আগে বিগত ১৫ বছরের নিলাম ইতিহাসে কোনও ক্রিকেটার এত টাকা পাননি, যা শুক্রবার পেলেন কারেন। ১৮.৫ কোটি টাকায় প্রীতি জিনতার পাঞ্জাব কিংস তাঁকে নিয়ে চমকে দিয়েছে।

টি-২০ বিশ্বকাপে স্য়াম কারেন ফের বুঝিয়ে দিয়েছেন যে, কেন তিনি ইংল্যান্ডের সম্পদ। ফাইনালে সেরার পাশাপাশি তিনি সিরিজেরও সেরা ক্রিকেটার হয়েছিলেন। অতীতে এমএস ধোনির নেতৃত্বে সিএসকে-র হয়ে আগুন জ্বালিয়েছেন মাঠে। মনে করা হচ্ছে এবারও ধোনি বাহিনী কারেনকে নিতে ঝাঁপাবেন। এই ব্রিটিশ অলরাউন্ডারের জন্য বাকি দলগুলোও ঝাঁপাবে। এর আগে আইপিএলের নিলাম ইতিহাসে কোনও ক্রিকেটার এত টাকা পাননি।

পাঞ্জাব কিংসের ডিরেক্টর নেস ওয়াদিয়া দলে কারেনকে নেওয়ার প্রসঙ্গে বলছেন, ‘বিশ্ব একাদশ তাঁকে নিয়েই হবে। এই মুহূর্তের অন্যতম সেরা অলরাউন্ডার কারেন।’

দেখে নেওয়া যাক আইপিএল ইতিহাসে এর আগে নিলামে ঝড় তুলেছেন কারা; এর আগে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে ২০২১ সালে রাজস্থান রয়্যালস ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল। এদিন কিন্তু তাঁকে কারেনই নন, আরও এক ক্রিকেটার টপকে গিয়েছেন। ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গ্রিনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই কারোরই। বিগহিটিংয়ের পাশাপাশি কার্যকরী মিডিয়াম পেসও তাঁর সম্পদ। অস্ট্রেলিয়ার ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে গ্রিন নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছেন। কোচিতে তাঁকে নিয়ে দলগুলির মধ্যে কার্যত টানাটানি চলবে। তা আগেই জানা গিয়েছিল। বাস্তবে ঘটল ঠিক সেটাই।

এদিন ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কারেনের সতীর্থ বেন স্টোকসকে নিয়েছে এমএস ধোনির সিএসকে। ইংল্যান্ড টেস্ট টিমের ক্যাপ্টেন সাদা বলের ক্রিকেটে অন্য ধাতু দিতে গড়া। চলতি বছর বেন স্টোকসের ব্যাটেই ইংল্যান্ড দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতে। স্টোকস বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রং। আইপিএলে ২৮ ম্যাচ খেলা স্টোকস করেছেন ৯২০ রান। তাঁর ঝুলিতে আছে ২৮টি উইকেট। ম্যাচ উইনার হিসাবে স্টোকসের যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। ১৬.৫ কোটি টাকায় ধোনির সিএসকে স্টোকসকে নিল দলে। ধনীদের তালিকায় থাকবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও বিশ্ববন্দিত পেসার প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্স ২০২০ সালে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নিয়েছিল। বলতে হবে কিউয়ি পেসার কাইল জেমিসনের কথাও। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে কিনেছিল ১৫ কোটি টাকায়। আলোচনায় আসবেন অজি অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ কোটি ২৫ লাখ টাকায় কেনে।

সর্বশেষ পাওয়া সংবাদ