শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
খেলাধুলা

চলতি মৌসুমে আর নেইমারকে পাচ্ছেনা পিএসজি

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না পিএসজি ফরোয়ার্ড নেইমারের। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে ক্লাবটি।

পিএসজি জানায়, নেইমার গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছেন। লিলের বিপক্ষে গত ২০ ফেব্রুয়ারি চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে এক টুইটে আরও শক্তিশালী হয়ে ফেরার কথা জানিয়েছেন নেইমার।

অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস। অর্থাৎ, চলতি মৌসুমে নেইমারকে আর মাঠে দেখা যাবে না। চোটের কারণে মৌসুমটাই শেষ হয়ে গেল ব্রাজিল তারকার।

পিএসজি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দোহায় নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিন থেকে চার মাস পর তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারেন।

সর্বশেষ পাওয়া সংবাদ