শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
খেলাধুলা

ব্রাজিল দলে নতুনের ছড়াছড়ি, বাদ বিশ্বকাপের ১৬ জন

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর প্রথমবার মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। দলের সঙ্গে সিনিয়রদের মধ্যে রয়েছেন ক্যাসেমিরো ভিনিসিয়স জুনিয়ররা। তবে নতুন অন্তবর্তীকালিন কোচ র‌্যামন মেনেজেসের আমলে সেলেকাওদের দলে এসেছে অনেক বদল। গত বিশ্বকাপে ব্যর্থ হওয়া ২৬ জনের মধ্যে নেই ১৬ জনকে বাদ দিয়েছেন তিনি। গোড়ালি চোটে জেরবার নেইমার। স্বভাবতই বাদ গিয়েছেন ব্রাজিলের ‘পোস্টার বয়’।

তবে দলে সবচেয়ে বড় চমক হল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা স্ট্রাইকার ভিতর রকি। নতুন নয় তরুণ ফুটবলারদের মধ্যে রকি উল্লেখযোগ্য নাম।

আগামী ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামছেন ব্রাজিল। এই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ মেনেজেস। চোটের জন্য দলে নেই নেইমার, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকা ফুটবলাররা। আর ৩৯ বছর বয়সী দানি আলভেজ ধর্ষণের অভিযোগে এখন জেলে বন্দি রয়েছেন।

এছাড়া গোলকিপার অ্যালিসন, রাফিনহা, পেদ্রো, ফাবিনহো, দানিলো, থিয়াগো সিলভা, ব্রুনো গিমারেজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের রাখেননি নতুন কোচ।

দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন নয় জন ফুটবলার। এরমধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল থেকেই আছেন পাঁচ ফুটবলার – গোলকিপার মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ত রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিতোর রকি। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত তরুণরা রয়েছেন স্কোয়াডে।

গোলকিপার: এডেরসন, মাইকায়েল, ওয়েভারটন।

ডিফেন্ডার: আর্থুর, এমারসন রয়্যাল, অ্যালেক্স তেয়েস, রেনান লোদি, ইবানেজ, এডের মিলিতাও, মার্কুইনহোস ও রবার্ত রেনান।

মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা ও রাফায়েল ভেগা।

ফরোয়ার্ড: অ্যান্তনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র ও ভিতর রকি।

সর্বশেষ পাওয়া সংবাদ