শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
খেলাধুলা

অবসরের ইঙ্গিত দিলেন আশরাফুল!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার হিসেবেই বিবেচনা করা হয় মোহাম্মদ আশরাফুল। দেশের অনেক স্মরণীয় জয়ে আছে তার গুরুত্বপূর্ণ অবদান। ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন ৫ বছরের জন্য। শাস্তি শেষে ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন নিয়মিত। এবার সেই আশরাফুলই দিলেন অবসরের ইঙ্গিত।

শনিবার (৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষদিনে ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিংয়ে যোগ দেন আশরাফুল। এরপর সংবাদমাধ্যমকে জানান অবসরের বিষয়ে।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল জানান, ‘এটা আমার ঢাকা প্রিমিয়ার লিগের শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসর নিচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে সেগুলো হবে লংগার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটে সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।’

আশরাফুল আরও বলেন, ‘এবারই আমার শেষ করে দেওয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকে অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক। সবশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান, আমি সেইদলের সদস্য ছিলাম। তাই চাই এবার শেষটা ভালো করে মোহামেডানকে শিরোপা জেতাতে।’

প্রথম শ্রেণির ক্যারিয়ারে আশরাফুল খেলেছেন ১৮৩টি ম্যাচ। ২১ সেঞ্চুরি এবং ৪২টি হাফ সেঞ্চুরিসহ ২৮.৬৩ গড়ে ৯১৯২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে ৬১ টেস্টে ২৭৩৭, ওয়ানডেতে ১৭৭ ম্যাচে ৩৭৬৮ ও ২৩ টি-টোয়েন্টিতে ৪৫০ রান করেছেন তিনি।

আরও পড়ুন:

নিজ জন্মভূমিতেই হত্যার হুমকি পেলেন মেসি

৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ