সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এদের মধ্যে আছেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। কাতার বিশ্বকাপ জয়ের জন্য তারা পৃথক পৃথক পাঠানো বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানান।

গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারনে টাই ব্রেকারের প্রয়োজন হয়। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা লাভ করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার টুইটারে লিখেছেন,‘ গতকাল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রত্যাশিত ভাবেই বিশ্বকাপের শিরোপা জয় করায় আলবার্তো আপনাকে এবং আপনার আর্জেন্টিনর জনগনকে অভিনন্দন জানাচ্ছি। ’
আলবার্তোর শিরোপা জয় উদযাপনের একটি ভিডিওসহ ওই টুইটবার্তায় মেসিরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো টুইটারে তার অভিনন্দন বার্তায় বলেন,‘ বিশ্বকাপে দারুন লড়াই এবং উন্নতির জন্য ফ্রান্স দলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতি এবং বিশ্বব্যাপী সমর্থকদের রোমঞ্চিত করেছেন। শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে।’

এদিকে এক টুইট বার্তায় রাশিয়ার পররাস্ট্র মন্ত্রনালয় জানায়, বিশ্বকাপ শিরোপা জয় করায় রোববার প্রেসিডিন্টে ভ্লাদিমির পুতিন টেলিফোনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন।’

টুইট বার্তার মাধ্যমে টেলিফোনের বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ। সেই সঙ্গে অভিনন্দিত করায় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।’

সর্বশেষ পাওয়া সংবাদ