বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

এক টেস্টে তিন ‘অধিনায়ক’! বিতর্কে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জ্বরে আক্রান্ত বাবর আজম। সেইজন্য তৃতীয় দিন মাঠেই নামতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন একাদশে না থাকা মহম্মদ রিজওয়ান। বাবরের অনুপস্থিতিতে রিজওয়ানকেই দেখা যাচ্ছিল অধিনায়কের দায়িত্ব পালন করতে। ফিল্ডিং সাজাতে। তবে আইসিসি-র (ICC) নিয়মে অবশ্য স্পষ্ট বলা আছে, বদলি ফিল্ডার কখনও বোলিং এবং অধিনায়কত্ব করতে পারবেন না।

রিজওয়ান সেটা করে থাকলে আইসিসি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বাবরের অনুপস্থিতিতে রিজওয়ান মাঠে নামলেও তিনি কোনো রিভিউ নেননি। ফিল্ডিং দলের অধিনায়কই শুধু আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন করতে পারেন। রিভিউ নেওয়ার সময় এগিয়ে এলেন চার বছর পর দলে আসা সরফরাজ আহমেদ। অর্থাৎ বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের নেতা তিনি। যদিও রিজওয়ানকে ফিল্ডারের জায়গা পরিবর্তন করতে দেখা গিয়েছে। বাবরের পাশাপাশি শান মাসুদ ও আগা সালমানের জ্বর। তাই তাঁরাও মাঠে নামেননি। তবে মাঠে রিজওয়ানের কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে। ক্রিকেট পন্ডিতরা পাকিস্তানের অধিনায়ক কি তাহলে তিন জন?

প্রথম ইনিংসে পাকিস্তান ৪৩৮ রান তোলে। বাবর করেন ১৬১ রান। শতরান করেন সালমনাও। সরফরাজ করেন ৮৬ রান। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ৪৪০ রান তুলেছে নিউজিল্যান্ড। টম লাথাম ১১৩ রান করেন। ১১৩ রান করে আউট হন তিনি। অন্য ওপেনার ডেভন কনওয়ে ৯২ রান করেন। প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ১০৫ রানে ক্রিজে আছেন।

আরও পড়ুন:

র‌্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে পারতেন বেনজেমা : এজেন্ট

পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

সর্বশেষ পাওয়া সংবাদ