বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা আগামীতে চট্টগ্রামই হয়ে উঠবে দেশের বাণিজ্যিক হাব : অর্থমন্ত্রী দেশের বাজারে ফের কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ
advertisement
খেলাধুলা

গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেনিস দুর্দান্ত এক মাইফলক স্পর্শ করলেন সার্বিয়ার পুরুষ তারকা নোভাক জকোভিচ। সবচেয়ে বেশি সময় ধরে টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার রেকর্ডে জার্মানির স্টেফি গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করেন জকোভিচ।

টেনিস ক্যারিয়ারে রেকর্ড ৩৭৭ সপ্তাহ টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন গ্রাফ। র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে গ্রাফের সমান ৩৭৭ সপ্তাহ পূর্ণ করলেন জকোভিচ। আগামী সপ্তাহ পার হলেই গ্রাফকে ছাড়িয়ে র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার বিশ্ব রেকর্ডের মালিক হবে জকোভিচ।

১৯৮৭ সালে প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন গ্রাফ। এরপর বিভিন্ন সময়ে এক নম্বরে স্থানে জায়গা করে নেন তিনি। ১৯৯৭ সালে সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক গ্রাফ।

২০১১ সালে প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ। এখন পর্যন্ত সর্বমোট ৩৭৭ সপ্তাহ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পূর্ণ করলেন তিনি।

১৯৭৩ সালে চালু হয় পুরুষদের টেনিস র‌্যাংকিং। পুরুষদের দুই বছর পর চালু হয় নারীদের র‌্যাংকিং।

সর্বশেষ পাওয়া সংবাদ