বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
advertisement
খেলাধুলা

পিএসএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : আইপিএলের পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুলতান সুলতান্সের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুত ও ফিট রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতানের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠা ডানহাতি পেসার তা ফিরিয়ে দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিহাব সেন্টারের দায়িত্বে থাকা ফিজিও জুলিয়ান কেলাফতের সঙ্গে কাজ শেষে তাসকিন শনিবার বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। মাত্র কয়েকটা ম্যাচের জন্য পিএসএলের প্রস্তাব গ্রহণ করে কোনো ম্যাচ (ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে না পারলে খুব খারাপ হবে। আর সদ্য আমি ইনজুরি থেকে সেরে উঠেছি, পুরোপুরি ফিট থাকা গুরুত্বপূর্ণ। তাই আমার কোনো অনুশোচনা নেই।

বিপিএলে সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় পায়ের স্ট্রেইনের কারণে বিপিএলে ঢাকা ডমিনেটর্সের শেষ তিন ম্যাচে খেলেননি তাসকিন।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাঠে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগার। সেই অসাধারণ পারফরম্যান্সের পর আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন। বিসিবির কাছ থেকে এজন্য ক্ষতিপূরণও পান। তাসকিন যোগ করেন, বোর্ড আমাকে সম্মানি (আইপিএল না খেলায়) দিয়েছিল। সুতরাং আমার কোনো অনুশোচনা নেই। আমার প্রধান লক্ষ্য আগামীতে জাতীয় দলের হয়ে খেলা। যদি জাতীয় দলের সঙ্গে ভালো করি, তাহলে আমি ভবিষ্যতে আরো অনেক প্রস্তাব পাব।

আরও পড়ুন:

শুরু হচ্ছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’

পিএসএলে কুমিল্লার হেলমেট পরে শাস্তি পেলেন নাসিম শাহ

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ঘানার ফুটবলার আতসুর লাশ উদ্ধার

সর্বশেষ পাওয়া সংবাদ