মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
খেলাধূলা

বিশ্বকাপে রাজনীতির শিকার রোনাল্ডো: এরদোগান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনটাই অভিযোগ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান। প্রতিযোগিতার নকআউট পর্বের দু’টি ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখা হয়নি।

সেই ঘটনার কথা উল্লেখ করে এরদোগান বলেছেন, রোনাল্ডো রাজনীতির শিকার।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘‘রোনাল্ডোর সঙ্গে যা হয়েছে, সেটা রাজনৈতিক নিষেধাজ্ঞার মতো। পর্তুগাল রোনাল্ডোকে নষ্ট করে দিচ্ছে। খেলার শেষ ৩০ মিনিটের জন্য রোনাল্ডোকে নামানোর অর্থ, তাঁর মতো ফুটবলারের মনোবল নষ্ট করে দেওয়া। ওরা এ ভাবে রোনাল্ডোর সব মানসিক শক্তি কেড়ে নিতে চেয়েছিল।’’

উল্লেখ্য, ইজ়রায়েল-প্যালেস্তাইন বিতর্কে অতীতে প্যালেস্তাইনের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রোনাল্ডো। ইজ়রায়েলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়। সম্ভবত সে কারণেই তুরস্কের প্রেসিডেন্ট কঠিন সময়ে রোনাল্ডোর পাশে থাকার বার্তা দিয়েছেন।

বিশ্বকাপের সময় জাতীয় দলের কোচের সঙ্গে মতবিরোধ হয় পর্তুগীজ তারকার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি রোনাল্ডো। বিশ্বকাপের আগে ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচের বিরুদ্ধে এক সাক্ষাৎকারে মুখ খুলে বিতাড়িত হন। তারও আগে জুভেন্তাসে গিয়েও মানিয়ে নিতে পারেননি রোনাল্ডো।

শুধু ফুটবল নয়, রোনাল্ডোর ব্যক্তিগত জীবন সুখের হয়নি ২০২২ সালে। গত এপ্রিলে সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু তাঁর জীবন এলোমেলো করে দিয়েছিল। জন্মের কয়েক দিন পর মৃত্যু হয় তাঁর পুত্র সন্তানের। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

বিশ্বজয়ী ফার্নান্ডেজকে নিয়ে লিভারপুল–ইউনাইটেডের লড়াই!

পুরস্কারে লাথি মারা বডিবিল্ডার জাহিদ আজীবন নিষিদ্ধ

পরিবারের সঙ্গে বড়দিন পালন করে বিতর্কে সালাহ

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ