বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ মার্কিন পাসপোর্ট পেতে পিতা-মাতাকে দিতে হবে নাগরিকত্ব প্রমাণ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডা. শওকত আজাদ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
advertisement
খেলাধুলা

ষষ্ঠবারের মতো সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : ৯ বছরে ষষ্ঠবারের মত সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জয় করেছেন ব্রাজিলিয়ান প্লেমেকার নেইমার। এই পুরস্কারটি সাম্বা ডি’অর নামেও পরিচিত। ২০০৮ সালে প্রথমবারের মত প্রবর্তিত এই পুরস্কারটি জয় করেছিলেন কাকা।

ইউরোপে বর্ষসেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে এই সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সাম্বাফুট এই পুরস্কারটি দিয়ে থাকে। সাংবাদিক, ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটেই সেরা নির্বাচিত করা হয়। এর আগে ২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০ ও ২০২১ সালেও নেইমার এই পুরস্কার জয় করেছিলেন।

গত বছর ক্লাব ফুটবলে পিএসজি ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নেইমার। লিগ ওয়ানে এ মৌসুমে ১৮ ম্যাচে ১২ গোল করা ছাড়াও ১০টি এ্যাসিস্ট রয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি ম্যাচ সেরার পুরস্কারও। ১০ম লিগ শিরোপা জয়ে পিএসজির হয়ে এবারও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, মোট ৩০ ফুটবলার পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার জায়গা পেয়েছেন। লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ ফুটবলার ভিনিসিয়াস, রাফিনহা, রডরিগো ও এডার মিলিটাও। লা লিগা থেকে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন এই তালিকায়।

এ পর্যন্ত ৮ জন ফুটবলার এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কাকা, লুই ফাবিয়ানো, মাইকন, ফিলিপ কুতিনহো, রবার্তো ফিরমিনো ও এ্যালিসন একবার করে পুরস্কারটি জিতেছেন। তিনবার জিতেছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা।

আরও পড়ুন:

ডেবিড ভিসার ফাইফারে ছিটকে গেল শারজাহ

বাংলাদেশকে সালাম দিয়ে অভিবাদন জানালেন রোনালদো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

সর্বশেষ পাওয়া সংবাদ