বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ মার্কিন পাসপোর্ট পেতে পিতা-মাতাকে দিতে হবে নাগরিকত্ব প্রমাণ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডা. শওকত আজাদ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
advertisement
খেলাধুলা

খোঁজ মিলেছে ঘানার সেই ফুটবলারের

স্পোর্টস ডেস্ক : তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩শ’ ছাড়িয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ ফুটবলার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাতে মার্কা জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার ওই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। জরুরি উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা হওয়ায় এবং ডান পায়ে আঘাত থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানায়, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’

টুইটারে ক্লাবটি আরও জানায়, আতসু নিউক্যাসলে পাঁচটি মৌসুম কাটিয়েছেন। প্রথমবার ২০১৬ সালে চেলসি থেকে লোনে যোগদান করেন তিনি। আতসু ক্লাবটিকে প্রিমিয়ার লিগে প্রমোশন জিততে সাহায্য করেন। আতসু বর্তমানে তুর্কি ক্লাব হাতায়স্পরের হয়ে খেলছেন। সূত্র : ডেইলি মেইল।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এখন পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩শ’ জন ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিশ্রামে তাসকিন

সর্বশেষ পাওয়া সংবাদ