শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
খেলাধুলা

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিশ্রামে তাসকিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বাকী অংশে খেলবেন না পেসার তাসকিন আহমেদ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে পুরোপুরি ফিট তাসকিনকে পেতে এমন সিদ্ধান্ত।

বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলা তাসকিন গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

ম্যাচে ৩ ওভারে ১৪ রান দিয়ে উইকেট শূন্য থাকা তাসকিন বোলিংয়ের কোটা শেষ করার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পরামর্শ অনুযায়ী ঢাকা পর্বে দলের হয়ে পরের দুই ম্যাচে খেলেননি তাসকিন।
বিপিএল শেষ চার-এ খেলার আশা আগেই শেষ হয়ে যাওয়ায় তাসকিন পরবর্তী ম্যাচগুলোতে ঢাকার জন্য অপরিহার্য্য নন।
বিসিবির মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ইনজুরি থেকে সুস্থ হতে তাসকিনকে দুই সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে।

বিসিবির চিকিৎসকদের মতে, এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে শুধুমাত্র বিশ্রামই যথেষ্ট। বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে দুই সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে তাসকিনকে। ইনজুরি খুব বেশি গুরুত্বর নয়। দলের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে খেলবেন না তিনি।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন পরই অনুশীলন শুরু করবে সে। আমরা মনে করি আসন্ন ইংল্যান্ড সিরিজ খেলতে তার কোন সমস্যা নেই।’

আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই ফরম্যাটের বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
চলমান বিপিএলে নিজ দল ঢাকার পারফরমেন্স খারাপ হলেও, বল হাতে দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন তাসকিন। দেশের সেরা বোলার হিসাবে নিজেকে আবারও প্রমান করেছেন তিনি।

এবারের মৌসুমে ৯ ম্যাচে ১০ উইকেট নেন তাসকিন। কবে তার ৬ দশমিক ০২ ইকোনমি রেট চোখে পড়ার মত ছিলো। ব্যাটিং-বান্ধব উইকেটে তাসকিনকে সামলাতে হিমশিম খেতে হয়েছে ব্যাটারদের।

খুলনা টাইগার্সের বিপক্ষে এ ম্যাচে বল হাতে সেরা পারফরমেন্স করেন তাসকিন। মাত্র ১০৮ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ৯ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে খুলনার বিপক্ষে ২৪ রানে জয় পায় ঢাকা।

আরও পড়ুন:

ওমরাহ করে দেশে ফিরলেন সাকিব

কপালে তিলক নিতে অস্বীকার, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে সিরাজ-উমরান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ