বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ মার্কিন পাসপোর্ট পেতে পিতা-মাতাকে দিতে হবে নাগরিকত্ব প্রমাণ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডা. শওকত আজাদ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
advertisement
খেলাধুলা

দুবাইকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো গালফ

স্পোর্টস ডেস্ক : ডেজার্ট ভাইপার্সকে ২৫ রানে হারালো গালফ জায়ান্টস। এই ম্যাচের ফলে কোয়ালিফায়ারও চূড়ান্ত হয়ে গেলো। এই দুটি দলই আগামী ৩১ মার্চ দুবাইয়ে মুখোমুখি হবে।

শনিবার দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে শিমরন হেটমায়ারের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৮০ রান করে গালফ। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেজার্টকে ৬ উইকেটে ১৫৫ রানে থামায় তারা।

জেমস ভিন্স ও টম ব্যান্টনের উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৪৬ রান তোলে গালফ। ব্যান্টন (২০), ক্রিস লিন (১২) ও ভিন্স (৩৯) মাঠছাড়ার পর হেটমায়ার হাল ধরেন। তার ৩৫ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো ৫৪ রানের ইনিংসে বড় সংগ্রহ করে দল।

লক্ষ্যে নেমে রোহান মুস্তফা ও অ্যালেক্স হেলসের ৫৭ রানের জুটিতে ভালো শুরু করেছিল ডেজার্ট। পরপর দুই ওভারে তারা দুজন ফিরে গেলে ধস নামে। ৮৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এরপর টম কারান একপ্রান্ত আগলে রেখে খেললেও রান রেট বাড়তে থাকে। ৩৩ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। রোহান ২৮ ও হেলস ২৬ রান করেন।

গালফের ডমিনিক ড্রেকস, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড উইজ, ক্রিস জর্ডান, আয়ান আলফাজ খান ও গেরহার্ড এরাসমাস একটি করে উইকেট নেন।

এই হারের পরও ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শেষ করেছে ডেজার্ট। অবশ্য গালফ পরের ম্যাচে জিতলে তাদের টপকে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ