বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

ওয়াসিমের ফিফটির পর পোলার্ড ঝড়ে প্লে অফে এমিরেটস

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্লে অফ নিশ্চিত করেছে দুর্দান্ত খেলতে থাকা এমআই এমিরেটস। মোহাম্মদ ওয়াসিমের ফিফটির পর কিয়েরন পোলার্ডের ঝর আবুধাবি নাইটরাইডার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮০ রান করে এমআই এমিরেটস। রান তাড়া করতে নেমে ১৬২ রানে অলআউট হয় আবুধাবি।

একমাত্র আন্দ্রে রাসেল ছাড়া আবুধাবির ব্যাট হাতে কেউ ভালো করতে পারেনি। রাসেল মাত্র ২২ বলে ৪২ রান করে। সঙ্গী হিসেবে কাউকে না পাওয়াতে কাছে গিয়ে থামতে। জো ক্লার্ক দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২২ রান করেন।
এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডোয়াইন ব্র্যাভো। ২টি করে উইকেট নেন ইমরান তাহির ও জাহুর খান।

এর আগে ব্যাট করতে নেমে ওয়াসিমের ফিফটিতে ভিত পায় এমিরেটস। ৪৩ বলে সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। শেষ দিকে ১৭ বলে ৪৩ রানের জড়ে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন পোলার্ড। এ ছাড়া ২৩ বলে ৩৩ রান করেন লরকান টাকার।

আবুধাবির হয়ে ১টি করে উইকেট নেন মার্চেন্ট ডি ল্যাং, সুনীল নারাইন ও সাবির আলী।

টুর্নামেন্টে একমাত্র দল আবুধাবি যারা একটি ম্যাচও জেতেনি এখন পর্যন্ত। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির বদৌলতে।

সর্বশেষ পাওয়া সংবাদ