বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

ভারতে প্রথমবার ভলিবলের বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক : দুই বছরের জন্য পুরুষদের ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে ভারত। ভলিবল ওয়ার্ল্ড ও এফআইভিবি মঙ্গলবার এক ঘোষণায় এই খবর জানায়। ভারতীয় শীর্ষ পেশাদার ভলিবল লিগ এ-৩ এর পাওয়ার্ডে রুপে প্রাইম ভলিবল লিগের সঙ্গে অংশিদারিত্বে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।

স্বাগতিক দেশ হিসেবে রুপে প্রাইম ভলিবল লিগের ২০২৩ ও ২০২৪ আসরের চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে ভারতে প্রতিনিধিত্ব করবে।

image-10

এই প্রতিযোগিতায় তারা খেলবে ইতালি, ব্রাজিল ও ইরানের মতো দলগুলোর শীর্ষ ভলিবল ক্লাবের বিপক্ষে। ভারতের শীর্ষ ক্রীড়া বাণিজ্যিক ফার্ম বেসলাইন ভেঞ্চার্সের মাধ্যমে এই ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপের মার্কেটিং হবে। এই বছরের ৬ থেকে ১০ ডিসেম্বর হবে চ্যাম্পিয়নশিপস। স্বাগতিক শহরের নাম চূড়ান্ত হবে বছরের শেষ দিকে।

গত ২০ বছরেরও বেশি সময় ধরে ভলিবল ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপস বিশ্বের নানা পেশাদার ক্লাবকে নিয়ে ্ায়োজিত হচ্ছে। দলগুলো সাড়ে তিন লাখ মার্কিন ডলার প্রাইজমানিতে চোখ রেখে লড়াই করে।

image-9

এফআইভিবিরপ্রেসিডেন্ট ড. আরি এস গ্রাসা বলেন, ‘প্রথমবারের মতো পুরুষদের সেরা ক্লাব ভলিবল ভারতে আনতে পেরে এফআইভিবি আনন্দিত। স্বাগতিক দেশসহ বিশ্বের শীর্ষ ক্লাবগুলো অংশ নিচ্ছে। ভারতের ও বিশ্বের ভক্তরা নিশ্চিতভাবে রোমাঞ্চকর ভলিবল দেখতে পাবেন।’

আরও পড়ুন:

টি-২০ সিরিজেও ভারতের কাছে লজ্জার হার নিউজিল্যান্ডের

রেকর্ড মূল্যে চেলসিতে আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজ

বাংলাদেশ সফরে দল নির্বাচন নিয়ে বিপাকে ইংল্যান্ড

সর্বশেষ পাওয়া সংবাদ