সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা ইউসিবিডির ‘ভিশন অ্যান্ড ভোগ’ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জাকির আনাম
advertisement
খেলাধুলা

টেস্ট ইতিহাসে প্রথম দুই স্টাম্পিং আউটের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : সোমবার থেকে করাচিতে শুরু হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এই ম্যাচটি বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুললো। টেস্ট ইতিহাসে প্রথমবারের মত প্রথম দুই আউট স্টাম্পিংয়ে হলো।

টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ঐ ওভারের তৃতীয় বলে স্টাম্প আউট হন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। ৭ রান করেন শফিক।

এরপর ইনিংসে ষষ্ঠ ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটান নিউজিল্যান্ডের আরেক স্পিনার মাইকেল ব্রেসওয়েল। তিন নম্বরে নামা শান মাসুদও স্টাম্প আউট হন। ৩ রান করেন তিনি।

১৪৫ বছরের টেস্ট ইতিহাসে কখনোই কোন ম্যাচে স্টাম্পিংয়ে প্রথম দুই উইকেট পতনের ঘটনা ঘটেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। এমন বিশ্ব রেকর্ডের সাথে জড়িয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি।

সর্বশেষ পাওয়া সংবাদ