শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী ২৮ অক্টোবর ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা আরএকে সিরামিক্সের উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ২১তম মৃত্যুবার্ষিকী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন

আসন্ন বাংলাদেশ সফরে তিনদিনের পরিবর্তে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।  সূচিতে পরিবর্তনের বিষয়টি আজ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনুরোধেই প্রস্তুতি ম্যাচ কমিয়ে দুই দিনে করা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 

পরিবর্তিত সূচিতে ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামে থাকবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করবে ক্যারিবীয়রা। এরপর প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রস্তুতি ম্যাচ শেষে ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর অনুশীলনে ঘাম ঝড়াবে সফরকারীরা। 

২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

মিরপুর টেস্ট শেষে দ্বিতীয় টেস্টের জন্য ২ নভেম্বর ঢাকা থেকে সিলেট যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

এরপর টেস্ট সিরিজ শেষে ১০ নভেম্বর দেশের উদ্দেশ্যে রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৬ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।  ১১ ম্যাচে ৮১.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ