সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
খেলাধুলা

আবু ধাবিতে হাসান মাহমুদের ইতিহাস

প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক

বাংলাদেশের ক্রিকেটে এক অনন্য ও ঐতিহাসিক নজির গড়লেন তরুণ পেসার হাসান মাহমুদ। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার অবিশ্বাস্য গৌরব এখন তাঁর।

ম্যাচে আফগানিস্তানের প্রথম ইনিংসের ৮৩তম ওভারে (হাসানের ব্যক্তিগত ১৮তম ওভার) ঘটে এই ঐতিহাসিক ঘটনা। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন ব্যাটার—ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রহমানকে সাজঘরে ফিরিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হাসান।

টেস্ট ইতিহাসে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন হাসান মাহমুদ। তবে আগের দুটি হ্যাটট্রিকই এসেছিল দুই স্পিনারের হাত ধরে:

অলক কাপালী (২০০৩): পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে দেশের প্রথম বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেন।

সোহাগ গাজী (২০১৩): চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন।

দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশের কোনো বোলার এবং প্রথম পেসার হিসেবে লাল বলের ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করলেন হাসান।

হ্যাটট্রিকের এই ইনিংসে ২১ ওভার বোলিং করে মাত্র ৫৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ১৭ টেস্টের ২৯ ইনিংসের ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব। এর আগে পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের বিপক্ষেও এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় হাসান মাহমুদের। এখন পর্যন্ত ১৭টি টেস্ট খেলে তাঁর ঝুলিতে জমা হয়েছে ৫০টি উইকেট। এর মাধ্যমে বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের অভিজাত ক্লাবেও প্রবেশ করলেন এই তারকা পেসার।

 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ