রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
খেলাধুলা

ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো

সৌদি প্রো লিগে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে ধরে রেখেছে আল নাসের। শুক্রবার রাতে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে দলটি। এই ম্যাচেও দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আল নাসের। ১১ মিনিটে মোহাম্মদ বাসাম আল হুরাইজির গোলে এগিয়ে যায় আল তাওউন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (৪৫+৫ মিনিট) সামু কস্টার গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) মোহামেদ সিামাকানের শট থেকে আসা বল হালকা টোকায় জালে জড়িয়ে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন পর্তুগিজ মহাতারকা।  

এই গোলটির মাধ্যমে ক্যারিয়ারের অসাধারণ বেশ কিছু মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে এই জয়ের সুবাদে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৭৮টিতে পৌঁছেছে। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ২২ গোল দূরে।  

এই ম্যাচে গোল করার মাধ্যমে সৌদি প্রো লিগ যুগে আল নাসেরের জার্সিতে লিগে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ১০৪টিতে। এর মাধ্যমে তিনি পেছনে ফেলে দিলেন ক্লাবটির আগের রেকর্ডধারী মোহাম্মদ আল সাহলাউইকে (১০৩ গোল), যিনি এতদিন শীর্ষে ছিলেন।  

ম্যাচজুড়ে মাঠে থেকে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে আল নাসেরের হয়ে টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছেন রোনালদোরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন— ‘তিন পয়েন্ট। আমরা এগিয়ে চলেছি।’  

ম্যাচসেরার পুরস্কার জেতার পর রোনালদো সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি খুব, খুব খুশি। এটি একটি বড় অর্জন, তবে এটি কেবল আমার একার নয়। সতীর্থদের সহায়তা এবং সমর্থকদের ভালোবাসা ছাড়া এটি সম্ভব হতো না।’ 

 

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ