বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের সূচি আজ চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২৭ সালের ২৮ মে থেকে ঐতিহাসিক লর্ডসে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। 

২০০৫ সালে প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা। 

এরপর ২০১০ সালে দ্বিতীয় ও সর্বশেষ ইংল্যান্ডে টেস্ট খেলে বাংলাদেশ। সেবারও দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এরপর আর কখনও ইংল্যান্ডে টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। 

বাংলাদেশের মাটিতে তিনবার টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। ২০০৩ ও ২০১০ সালে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইংলিশরা। ২০১৬ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। 

চট্টগ্রামে প্রথম টেস্ট ২২ রানে জিতেছিল ইংল্যান্ড। ঢাকায় পরের ম্যাচ ১০৮ রানে জিতে ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্টে ১০ বার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে এবং হার ৯টিতে। 

ইসিবি আরও জানিয়েছে, বাংলাদেশ পুরুষ দলের পর ঐ বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দলও। সেই সূচিও চূড়ান্ত করেছে ইসিবি।

ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ৮ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১০ সেপ্টেম্বর টনটন ও ১২ সেপ্টেম্বর ওস্টারশায়ারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। 

এরপর ১৭ সেপ্টেম্বর হোভে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল। ২১ সেপ্টেম্বর কেন্টাবেরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে ওয়ানডে সিরিজের বাকী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। 

সর্বশেষ পাওয়া সংবাদ