মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের ফেয়ার প্লে এ্যাওয়ার্ড জিতলো নেদারল্যান্ডস

২০২৬ ফিফা বিশ্বকাপের ফেয়ার প্লে এ্যাওয়ার্ড ট্রফি জয় করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে ফেয়ার প্লে এ্যাওয়ার্ড সেই দলকে দেওয়া হয়, যারা পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়সুলভ আচরণের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে এবং শৃঙ্খলাজনিত দিক থেকে সবচেয়ে ভালো রেকর্ড বজায় রাখে।

মরক্কোর কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়ে শেষ ৩২ রাউন্ড থেকে বিদায় নেয় ডাচরা। গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে নেদারল্যান্ডস নক আউট পর্বে পা রেখেছিল। 

বিশ্বকাপে খেলা চার ম্যাচে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছে। সেখানে কোন লাল কার্ড ছিল না। 

বিশ্বকাপে নেদারল্যান্ডসের এটাই প্রথম ফেয়ার প্লে এ্যাওয়ার্ড অর্জন। চারবার এই এ্যাওয়ার্ড জয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। 

বিশ্বকাপে ফিফা ফেয়ার প্লে এ্যাওয়ার্ড বিজয়ী দল :

১৯৭০ : পেরু
১৯৭৪ : পশ্চিম জার্মানী
১৯৭৮ : আর্জেন্টিনা
১৯৮২ : ব্রাজিল
১৯৮৬ : ব্রাজিল
১৯৯০ : ইংল্যান্ড
১৯৯৪ : ব্রাজিল
১৯৯৮ : ইংল্যান্ড এবং ফ্রান্স
২০০২ : বেলজিয়াম
২০০৬ : ব্রাজিল এবং স্পেন
২০১০ : স্পেন
২০১৪ : কলম্বিয়া
২০১৮ : স্পেন
২০২২ : ইংল্যান্ড
২০২৬ : নেদারল্যান্ডস

সর্বশেষ পাওয়া সংবাদ