বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ নরসিংদীর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিকন ফার্মায় কোম্পানি সচিব নিয়োগ ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার দুই গোলের লিড হারিয়ে বিদায় সেনেগালের, নাটকীয় জয় বেলজিয়ামের কেনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড যমুনার ভাঙনে নিঃস্ব চরের শত শত পরিবার
advertisement
খেলাধুলা

দুই গোলের লিড হারিয়ে বিদায় সেনেগালের, নাটকীয় জয় বেলজিয়ামের

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে বেলজিয়াম। এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট নিশ্চিত করলো তারা। ম্যাচের ১২৫ মিনিটে ইউরি টিয়েলেমানসের অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে বেলজিয়ামের জয় নিশ্চিত হয়। ম্যাচে জোড়া গোল করে দলের নায়ক বনে যান টিয়েলেমানস।

২০০২ সালে বিশ্বকাপে অভিষেকের পর নকআউট পর্বে এই প্রথম জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেনেগাল। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ৫১ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান দলটি। এই লিড তারা ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল।

কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। রোমেলু লুকাকু ও টিয়েলেমানসের শেষ পাঁচ মিনিটের ঝড়ে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে (১২৫ মিনিট) অ্যাস্টন ভিলার মিডফিল্ডার টিয়েলেমানস স্পট কিক থেকে গোল করে বেলজিয়ামকে অবিশ্বাস্য এক জয় উপহার দেন।

ম্যাচ শেষে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করে বলেন, "নিজেদের ওপর আস্থা থাকলে ফুটবলে যেকোনো সময় যেকোনো কিছুই সম্ভব।"

আগামী বুধবার শেষ ১৬-র লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ম্যাচ হেরে হতাশ সেনেগাল কোচ পেপে থিয়াও বলেন, "আমরা বিদায় নিয়েছি, এটা অবশ্যই কষ্টের। কিন্তু আমাকে এই দলটিকে অভিনন্দন জানাতেই হবে, যারা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা দুই গোলের লিড পেয়েও তা ধরে রাখতে পারিনি।"

এই ম্যাচে পরাজিত হলে নিশ্চিতভাবেই বেলজিয়ামের 'স্বর্ণালী প্রজন্ম'-এর বিদায়টা হতো ভীষণ বেদনার। কারণ লুকাকু, কেভিন ডি ব্রুইনা এবং সম্ভবত থিবো কোর্তোয়ার এটাই শেষ বিশ্বকাপ। তবে রোমাঞ্চকর এই জয়ে আরও একটি লড়াইয়ের সুযোগ পেলেন তারা।

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করা ম্যাচের একাদশ থেকে কাল কোনো পরিবর্তনই করেননি বেলজিয়াম কোচ গার্সিয়া। মূল দলে লুকাকুকে বেঞ্চে রেখে আক্রমণভাগের দায়িত্বে ছিলেন আটালান্টা ফরোয়ার্ড চার্লস ডি কেটেলিয়ার।

অন্যদিকে, ইরাকের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচটি থেকে তিনটি পরিবর্তন এনে সেনেগালিজ একাদশ সাজিয়েছিলেন থিয়াও। আগের ম্যাচে বদলি হিসেবে নামা পেপে গুয়ে কাল মূল দলে ছিলেন। এছাড়া পার্থে সিস ও এভারটন উইঙ্গার ইলিমান এনডিয়ায়ে দলে ফিরেছিলেন।

ম্যাচের শুরুতেই দারুণ ফর্মে থাকা সারের হাত ধরে এগিয়ে যেতে পারতো সেনেগাল, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে সারের হেড পোস্টে লেগে ফেরত এলে ফিরতি বলে গোল করেন দিয়ারা। প্রথমার্ধে বেলজিয়ামের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন ম্যাক্সিম ডি কুইপার, যার কার্লিং শট দারুণভাবে রুখে দেন সেনেগাল গোলরক্ষক মোরি ডিয়াও। উল্লেখ্য, হাঁটুর ইনজুরির কারণে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকেই দলের বাইরে আছেন সেনেগালের এক নম্বর গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি।

বিরতির পর বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুকে মাঠে নামান গার্সিয়া। তবে মাঠে নামার ছয় মিনিটের মাথায় মৌসা নিয়াখাতের লম্বা পাস থেকে সারের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) হলে ব্যাকফুটে চলে যায় বেলজিয়াম।

অবশেষে ৮৬ মিনিটে থমাস মুনিয়ারের ক্রস থেকে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে লড়াইয়ে ফেরান লুকাকু। এর ঠিক তিন মিনিট পর লিন্দ্রো ট্রোসার্ডের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে টিয়েলেমানস গোল করলে সমতায় ফেরে বেলজিয়াম।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দলের ক্লান্তির কারণে আক্রমণের ধার কিছুটা কমে যায়। বেলজিয়ামের বদলি খেলোয়াড় ডোডি লুকেবাকিওর একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচটি যখন নিশ্চিতভাবেই টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ১২৫ মিনিটে লামিন কামারার ফাউল থেকে পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে কোয়ার্টার ফাইনালের রেসে টিকিয়ে রাখেন টিয়েলেমানস।

সর্বশেষ পাওয়া সংবাদ