শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

অবশেষে প্রতীক্ষার অবসান

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। এমন সুখবর দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।  আগামী ২৫ জুন ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। 

ডান পায়ের মাংসপেশির ইনজুরির কারনে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর, হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। 

আজ শনিবার হাইতির বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল একা অনুশীলন করবেন নেইমার। সোমবার থেকে দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন করবেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।’

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিকে গ্রেড টু ইনজুরিতে পড়েন নেইমার। পায়ের ইনজুরি থাকা সত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান তিনি। 

ইনজুরি ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন নেইমার।

সর্বশেষ পাওয়া সংবাদ