বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল অসিরা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জিতেছিল ৪ উইকেটে।

এর আগে দুই দলের মধ্যকার একমাত্র দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়া জশ ইংলিশ ও অধিনায়ক মিচেল মার্শের হাত ধরে উড়ন্ত সূচনা পায়। ১৭ বলে ৩০ রানের জুটি গড়ার পর নাসুম আহমেদের বলে ১১ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ। এরপর কুপার কনোলি (১) এবং পাওয়ার প্লের শেষ বলে ২০ রান করা মার্শ আউট হলে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

তবে সেখান থেকে ম্যাট রেনশ ও টিম ডেভিডের ৯৭ রানের বিধ্বংসী জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেওয়া রেনশ শেষ পর্যন্ত ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া টিম ডেভিড ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। শেষ দিকে জোয়েল ডেভিসের ১২ বলে ১৩ রানের কল্যাণে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ পায়।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ২টি এবং আব্দুল গাফফার সাকলাইন, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।

১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান (১৫ বলে ৩০) ও সাইফ হাসান দারুণ শুরু এনে দেন। এরপর সৌম্য সরকার (১৫) ও পারভেজ হোসেন ইমন (৩৬) লড়াই চালিয়ে যান। এক পর্যায়ে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৪ বলে ৬৭ রান। কিন্তু ১৩তম ওভারে অ্যারন হার্ডির বলে ইমনের বিদায়ে ম্যাচের মোড় ঘুরে যায়।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ লক্ষ্য থেকে ছিটকে পড়ে। অধিনায়ক তাওহিদ হৃদয় ২২ বলে ৩৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রান, সেখানে বাংলাদেশ তুলতে পারে ১৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান তুলে ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন হার্ডি ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ।

সর্বশেষ পাওয়া সংবাদ