বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ইতিহাস গড়ে পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো

২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে নেমে ডিআর কঙ্গোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পর্তুগাল। বুধবার (১৭ জুন) রাতে র‌্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রোনালদো-ভিতিনাহদের।

ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিলেন পর্তুগিজরা। ৬ মিনিটেই গোলের দেখা পায় তারা। বাম দিক থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে নেভেসের হেড থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

গোল পাওয়ার পর বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধের শেষ দিকে এসে ছন্দপতন ঘটে। প্রথমার্ধের ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো আদায় করে নেয় একটি কর্নার। ডান দিক থেকে আসা সেই কর্নারে ফার পোস্টে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা শক্তিশালী হেডে গোল করে সমতা ফেরান।

এই গোলটি কেবল ম্যাচে সমতাই ফেরায়নি, একই সঙ্গে গড়েছে ইতিহাসও। ডিআর কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসের এটি প্রথম গোল। এর আগে একটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও কোনো গোল করতে পারেনি দলটি, উল্টো হজম করেছিল ১৪টি গোল। সেই খরা কাটিয়ে উইসার গোলটি ফুটবল বিশ্বে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।

দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার আশায় মরিয়া পর্তুগাল একের পর এক আক্রমণ চালিয়েছে। তবে ফিনিশিংয়ের ব্যর্থতা এবং ডিআর কঙ্গোর অধিনায়ক চানসেল বেম্বার নেতৃত্বাধীন রক্ষণভাগের দৃঢ়তায় জয়ের দেখা পায়নি পর্তুগাল। অন্যদিকে, কঙ্গোও পাল্টা আক্রমণের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এদিকে বিশ্বকাপে যেখানে মেসি হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিয়েছেন, সেখানে রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। অবশ্য একটি ম্যাচ দিয়ে তার মতো কিংবদন্তিকে বিচার করা কঠিন। বিশ্বকাপের পথ এখনও দীর্ঘ। তবে শুরুর দিনে মেসি যেভাবে নিজের ছাপ রেখেছেন, রোনালদোর রাতটি ছিল ঠিক তার উল্টো রেকর্ডে উজ্জ্বল, কিন্তু পারফরম্যান্সে নিষ্প্রভ।

সর্বশেষ পাওয়া সংবাদ