বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ শুরু

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটে ১৩৩ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ইনিংসে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ১৭ বলে ২৬ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে তৃতীয় ওভারে তানজিদ (১০) আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এরপর সাইফ হাসান (২০), সৌম্য সরকার (১৭) এবং অধিনায়ক তাওহিদ হৃদয় (৮) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিসের ঘূর্ণিতে মিডল অর্ডার ধসে পড়লে দলীয় ১০৮ রানেই নবম উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে মাহেদি হাসানের অপরাজিত ২৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে সম্মানজনক সংগ্রহের পথে পৌঁছায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে জাম্পা ও ডেভিস তিনটি করে উইকেট শিকার করেন। 

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শরিফুলের বলে জশ ইংলিশকে (৫) হারায় সফরকারীরা। এরপর অধিনায়ক মিচেল মার্শ (১৩) বিদায় নিলেও কুপার কনোলি মারমুখী ব্যাটিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন। ২৭ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কনোলি। এরপর টিম ডেভিড (২০), ম্যাট রেনশ (১৮) ও নিখিল চৌধুরির (১৮) কার্যকর ইনিংসে ভর করে ১৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন ৩২ রানে ২ উইকেট নেন। এছাড়া শরিফুল, মুস্তাফিজ, মাহেদি ও রিশাদ একটি করে উইকেট শিকার করেন।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া আগামী ১৯ জুন একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ