বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ফুটবল বিশ্বকাপ ২০২৬

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু জার্মানির

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুরাসাওয়ের কাছে জার্মানির বিপক্ষে ম্যাচটি ছিল স্বপ্নের মঞ্চে প্রথম পদচারণা। কিন্তু সেই অভিষেকের রাতটি শেষ পর্যন্ত হয়ে থাকল তিক্ত এক পরাজয়ের গল্প। তবে শেষ পর্যন্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির শক্তির সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় দ্বীপদেশটি। গোল উৎসবে মেতে ওঠা জার্মানি ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কুরাসাওকে।

এদিকে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের রেকর্ডও নিজেদের করে নিয়েছে জার্মানি। ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির গোলসংখ্যা ছিল ২৩২। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল যোগ হওয়ায় তাদের মোট গোল দাঁড়িয়েছে ২৩৯-এ। এর মাধ্যমে ২৩৮ গোল নিয়ে এতদিন শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তাদের গোলসংখ্যা ১৫২।

তবে এই ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট।

রোববার (১৪ জুন) দিবাগত রাতে জার্মানির বিপক্ষে দলের ডাগআউটে দাঁড়ানোর মধ্যদিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে নিজের নাম লিখিয়েছেন অভিজ্ঞ এই ডাচ কোচ। ম্যাচের দিন অ্যাডভোকাটের বয়স ছিল ৭৮ বছর ২৬০ দিন। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপের আগের সব রেকর্ডধারী কোচকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জার্মানি। মাত্র ৬ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় ইউলিয়ান নাগেলসমানের দল। তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে অংশ নেওয়া কুরাসাওও চমক দেখায়। ২১ মিনিটে রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া গোল করে বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোলের ইতিহাস গড়েন। ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটির সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে হিউস্টনের গ্যালারি।

তবে সমতা বেশিক্ষণ টেকেনি। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেক কর্নার থেকে হেডে জার্মানিকে আবারও এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কাই হাভার্টজ গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জার্মানি।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানরা। ইয়োশুয়া কিমিখের পাস থেকে জামাল মুসিয়ালা চতুর্থ গোল করেন। এরপর ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন পঞ্চম গোল যোগ করেন। ৭৮ মিনিটে ডেনিজ উনদাভ ষষ্ঠ গোল করেন। শেষদিকে আরও একটি গোল করে জার্মানরা ব্যবধান বাড়িয়ে ৭-১ ব্যবধানে ম্যাচ শেষ করে।

বিশ্বকাপে স্বপ্নের অভিষেক হলেও কুরাসাওয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে কোমেনেনসিয়ার সেই গোল। আর জার্মানি শুরু করল নিজেদের শিরোপা অভিযানের দারুণ এক গোলবন্যা দিয়ে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ