শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১১ জুন)  সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তাসকিন ও নাহিদ। রিপন মন্ডল ও সাইফুদ্দিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তারা। দলে নিজের জায়গা ধরে রেখেছেন বাঁ-হাতি স্পিনার আব্দুল গাফফার সাকলাইন। 

ইনজুরির কারনে অস্ট্রেলিয়া সিরিজে রাখা হয়নি নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দলে থাকা তানজিম হাসান সাকিবকে। 

অস্ট্রেলিয়া সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্যাটার তাওহিদ হৃদয়। সাইফ হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন হৃদয়। 

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, নিজ থেকেই সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সাইফ।  
বাশার বলেন, ‘সহ-অধিনায়কের পদ থেকে নিজেই সরে দাঁড়ান সাইফ। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হৃদয়কে দলের নতুন সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছি।’

চট্টগ্রামে আগামী ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

সর্বশেষ পাওয়া সংবাদ