বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জিতে সভাপতি হলেন তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। নবনির্বাচিত পরিচালকদের ভোটে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি।

এর মাধ্যমে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাবেক এই ড্যাশিং ওপেনার। একই সঙ্গে বিসিবির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৭৪ জন। নির্বাচনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে পর্ষদে নিজের জায়গা নিশ্চিত করেছেন।

এরপর পরিচালক পর্ষদ গঠনের পর বোর্ড রুমে বসে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। তবে এই পদে তামিম ইকবাল ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। সর্বসম্মতিক্রমে তামিমকেই পরবর্তী মেয়াদের জন্য বিসিবি প্রধান ঘোষণা করা হয়।

ক্যাটাগরি-২ থেকে তামিম ইকবাল ছাড়াও পরিচালক পদে বড় জয় পেয়েছেন আরও ১১ জন সংগঠক। তারা হলেন- সাইদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শানিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (৪১ ভোট) ও সাকেফ আহমেদ সালাম (৪১)। 

এদিকে, ১২ জন পরিচালক নির্বাচিত হওয়ায় এই পদের লড়াই থেকে ছিটকে গেছেন ৪ জন প্রার্থী। তারা হলেন- সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (৪০ ভোট), মোহাম্মদ আমজাদ হোসেন (৩২ ভোট), ফায়াজুর রহমান মিতু (২৩ ভোট) ও মেজর (অব.) ইমরোজ আহমেদ (২০ ভোট)। 

 

সর্বশেষ পাওয়া সংবাদ