বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছে অসিরা। 

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার কিছু আগে একটি ফ্লাইটে প্রথম বহরে থাকা ক্রিকেটাররা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দ্বিতীয় বহরে থাকা বাকি ক্রিকেটাররা রাতের ফ্লাইটে ঢাকায় আসবেন।

শনিবার ঐচ্ছিক অনুশীলন করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে ৭ ও ৮ জুন পুরোদমে অনুশীলন করবে সফরকারী দল। 

৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ১১ ও ১৪ জুন সিরিজের পরের দুই ম্যাচ খেলবে দু’দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ সফরে দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসত্রয়ী প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। 

গতকালই পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। তাই দুঃস্মৃতিকে সঙ্গী করেই বাংলাদেশের মুখোমুখি হবে অসিরা। 

অস্ট্রেলিয়া ওয়ানডে দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারর্শিষ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।

সর্বশেষ পাওয়া সংবাদ