শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল সৌদি আরব

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সৌদি আরবের কোচ গিওর্গিওস ডোনিস। লেন্স ডিফেন্ডার সৌদ আব্দুল্লাহামিদ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। এছাড়া তৃতীয়বারের মত বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ফরোয়ার্ড সালেম আল ডাওসারি। 

এ বছর লেন্সের হয়ে ফ্রেঞ্চ কাপ শিরোপা জিতেছেন আব্দুলহামিদ। সৌদি আরব দলে একমাত্র খেলোয়াড় হিসেবে আব্দুলহামিদ বিদেশী লিগে খেলে থাকেন। 

এদিকে আল হিলালের ফরোয়ার্প আল ডাওসারি ২০২ সালে এএফসি বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছে। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও তিনি খেলেছেন। 

গ্রীক কোচ ডোনিসের মূল ভরসা ৩৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ আল ওয়েসিস। ক্যারিয়াওে দুই বিশ্বকাপে তিনি চারটি ম্যাচ খেলেছেন। আল হিলালের ডিফেন্ডার হাসান টামবাক্তি ও তার সতীর্থ মিডফিল্ডার মোহাম্মদ কানোরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। 

আল কাদসিয়ার মিডফিল্ডার মোহাম্মদ আবু আলশামাত চূড়ান্ত দলে জায়গা করে নিলেও এশিয়ান চ্যাম্পিয়ন্সে আল আহলির হয়ে খেলার তার যমজ ভাই সালেহ শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন।

রোববার ডোনিসের অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সৌদি ২-১ গোলে পরাজিত হয়েছে। বিশ্বকাপের আগে শেষ দুটি ওয়ার্ম-আপ ম্যাচে তাদেও প্রতিপক্ষ পুয়ের্তো রিকো ও সেনেগাল। 

আগামী ১৫ জুন মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে গ্রুপ-এইচ মিশন শুরু করবে সৌদি আরব। এরপর ২১ জুন আটালান্টায় স্পেন ও ২৬ জুন হিউস্টোনে কেপ ভার্দের বিরুদ্ধে মাঠে নামবে।

স্কোয়াড :
গোলরক্ষক : নাওয়াফ আল আকিদি, মোহাম্মদ আল ওয়েসিস, আহমেদ আলকাসার

ডিফেন্ডার : সৌদ আব্দুলহামিদ, জেহাদ থাকরি, আব্দুলেলাহ আল আমরি, হাসান টামবাক্তি, আলি লাজামি, হাসান কেদেশ, মোটেব আল হারবি, নাওয়াফ বুশাল, আলি মাজরাশি, মোহাম্মদ আবু আলশামাত

মিডফিল্ডার : জিয়াদ আল জোহানি, নাসির আল ডাওসারি, মোহাম্মদ কানো, আব্দুল্লাহ আল খাইবারি, আলা আল হেজি, মুসাব আল জুওয়াইর, সুলতান মানডাশ, আয়মান ইয়াহিয়া, খালিদ আল গান্নাম

ফরোয়ার্ড : সালেম আল ডাওসারি, আব্দুল্লাহ আল হামদান, ফেরাস আল ব্রিকান, সালেহ আল সেহরি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ