শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, নেই সুয়ারেজ

উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মার্সেলো বিয়েলসা। সাবেক লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজের নেতৃত্বে উরুগুয়ে বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে।

২০২৪ সালে উরুগুয়ের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সুয়ারেজ। জাতীয় দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৬৯ গোল করেছেন তিনি। এবারের মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে ১১ ম্যাচে করেছেন ৬ গোল। কিন্তু জাতীয় দলের কোচ বিয়েসলাকে সন্তুষ্ট করার জন্য এটা যথেষ্ঠ ছিলনা।

এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে সুয়ারেজ ১৪৩ ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ ১৬১ ম্যাচ খেলে সুয়ারেজের থেকে এই তালিকায় একমাত্র খেলোয়াড় হিসেবে এগিয়ে আছেন দিয়েগো গোডিন।

বিয়েসলার বিশ্বকাপ দলে আছেন ৩৯ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দে মুসলেরা, যার ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার ব্যাক হোসে মারিয়া জিমিনেজের সামনে শততম ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা বৈচিত্র্যময় মিডফিল্ডার নাহিতান নানডেজের বাদ পড়া সকলকে বিস্মিত করেছে।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

গ্রুপ পর্বে উরুগুয়ের প্রতিপক্ষ স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরব।

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : সার্জিও রোশে, ফার্নান্দো মুসলেরা, সান্টিয়াগো মেলে

ডিফেন্ডার :  গুইলারমো ভারেলা, রোনাল্ড আরউজো, হোসে মারিয়া জিমিনেজ, সান্টিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, মাথিয়াস অলিভেরা, জোয়াকুইন পিকুয়েরেজ, মাটিয়াস ভিনা

মিডফিল্ডার : ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রডরিগো বেনটানকার, ফেডেরিকো ভালভার্দে, অগাস্টিন কোনোবিও, হুয়ান ম্যানুয়ের সানাব্রিয়া, গিওগিয়ান ডি আরাসকায়েটা, নিকোলাস ডি লা ক্রুজ, রডরিগো জালাজার, ফাকুন্ডো পেলিস্ট্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ব্রায়ান রডরিগুয়েজ

ফরোয়ার্ড : রডরিগো অগারে, ফেডেরিকো ভিনাস, ডারউইন নুনেজ।

সর্বশেষ পাওয়া সংবাদ