শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। শুক্রবার (২২ মে) সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ। হারারেতে ২৮ জুন থেকে ২ জুলাই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

হারারেতেই ৬, ৯ ও ১১ জুলাই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এরপর ১৫ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১৭ ও ১৯ জুলাই। সংক্ষিপ্ত ভার্সনের সবগুলো ম্যাচ বুলাওয়েতে অনুষ্ঠিত হবে।

২০২২ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। দুই সিরিজই ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ২০২১ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত টেস্টে ২০বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৯টিতে এবং জিম্বাবুয়ে জিতেছে ৮টিতে । ৩টি টেস্ট ড্র হয়। তবে গত বছর সর্বশেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ের। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলংকার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। ঐ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি :
২৮ জুন-২ জুলাই : টেস্ট, হারারে
৬ জুলাই : প্রথম ওয়ানডে, হারারে
৯ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, হারারে
১১ জুলাই : তৃতীয় ওয়ানডে, হারারে
১৫ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, বুলাওয়ে
১৭ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে
১৯ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ