বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। যেখানেই একাধিক চমক রেখেছেন এই ইতালিয়ান কোচ।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার দিবাগত রাত বাংলাদেশ সময় ৩টায় সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সেখানে সবচেয়ে কাঙ্খিত নামটা ছিল নেইমারের। ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ প্রায় আড়াই বছর পর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। তবে দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড রদ্রিগো।

দল ঘোষণার পর নেইমারকে নেয়ার ব্যাখ্যায় ব্রাজিল কোচ বলেন, ‘আমরা নেইমারকে পুরো বছরজুড়ে মূল্যায়ন করেছি এবং সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলে যাওয়া ও শারীরিক অবস্থার উন্নতির বিষয় পর্যবেক্ষণে ছিল। (বিশ্বকাপে) অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্বশীলতা থাকবে। তবে এটি সত্য যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দিই।’

দলে থাকলেও নেইমারের একাদশে থাকা যে নিশ্চিত নয়, সেটাও স্পষ্ট জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘এখানে আপনার খেলার, না খেলার, ডাক পাওয়ার কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। তবে তার অভিজ্ঞতা ও দলে তার প্রতি সহানুভূতি ভালো আবহ তৈরি করতে পারে। আমি স্বচ্ছ এবং সৎ থাকতে চাই– যদি নেইমার দলে থাকা প্রাপ্য হন তবে খেলবেন। আমি তারকা চাই না, এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমার কেবল রিজার্ভ ফুটবলার নন, তিনি ১ মিনিটের জন্য খেললেও দলের মান বাড়াবেন।’

এখনই স্কোয়াড নিয়ে সমালোচনা করতে নিষেধ করে কোচ বলেন, ‘এটা হয়তো নিখুঁত দল হয়নি। কিন্তু এটি হবে সহনশীল, বিনয়ী ও নিঃস্বার্থ। প্রত্যেকের ভিন্ন ভাবনা থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমিই নিই। জুলাই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন বোঝা যাবে আমি ঠিক করেছি নাকি ভুল।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল তাদের অভিযান শুরু করবে আগামী ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ীরা।

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।

মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

সর্বশেষ পাওয়া সংবাদ