বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
খেলাধুলা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। রোববার (১৭ মে) এক বিবৃতিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যা ৬টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। 

আসন্ন নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোটগ্রহণ হবে। ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 

১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির ওপর শুনানি শেষে একই দিন বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য)। ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

২৩ মে সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। 

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ঐদিনই দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পোস্টাল বা ই-ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত ই-মেইলে (bcbec2026@gmail.com) আবেদন করতে হবে। 

১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল/ই-ব্যালট প্রেরণ করা হবে। ৭ জুন বাংলাদেশ সময় দুপুর ১টার মধ্যে পূরণ করা ব্যালট নির্বাচন কমিশনের কার্যালয়ে বা ই-মেইলে পৌঁছাতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ