বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

এপ্রিলের সেরা খেলোয়াড় নাহিদ রানা

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। 

ওমানের ব্যাটার জতিন্দার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমারকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রানা। 

নারীদের ইভেন্টে মাস সেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। গত সাত মাসের মধ্যে এই নিয়ে তিনবার মাস সেরার পুরস্কার জিতেছেন উলভার্ট। মাস সেরা হবার পথে শ্রীলংকার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসাকে পেছনে ফেলেন উলভার্ট।

বৃহস্পতিবার (১৪ মে) গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল মাসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ওয়ানডে খেলেন রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৬.৭৫ গড় ও ওভার প্রতি ৪.৪৬ রান দিয়ে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেন তিনি। দুর্দান্ত বোলিং পারফরমেন্সে সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রানা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬৫ রানে ১, দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন রানা। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৭ রানে ২ উইকেট নেন রানা। 

হার দিয়ে শুরুর পরও রানার দুর্দান্ত বোলিং পারফরমেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। এমন বোলিং নৈপুন্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১৬ ধাপ উন্নতি হয় রানার। ৪৮১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৪৮তম স্থানে উঠেন তিনি। 

এই প্রথমবার আইসিসির মাস সেরা পুরস্কার জিতলেন রানা। গত বছরের এপ্রিলে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পর প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মাস সেরা হলেন রানা। 

মাস সেরা হয়ে উচ্ছসিত রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ এক অনুভূতি। এটি দেশের মাটিতে পারফর্ম করতে পারা সিরিজটিকে আরও বিশেষ করে তুলছে এবং এই সিরিজ আমি সব সময় মনে রাখব।’

তিনি আরও বলেন, ‘পুরো সিরিজ জুড়ে আমার ওপর সমর্থন ও আস্থা রাখার জন্য সতীর্থদের কাছে কৃতজ্ঞ। আশা করি দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্তে অবদান রাখতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ১০৪ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রানা। 

রানার আগে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এই স্বীকৃতি পেয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ