বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
নির্বাচিত কলাম

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ১৬তম অংশ

দ্বিতীয় ভাগ।
দশম অধ্যায়
হিসাবের খাতা নং-২:
জার্নাল।

এর প্রকৃতি আর এতে কি লিখা থাকে।

সাধারণ ব্যবসায়ীরা দ্বিতীয় যে খাতাটা ব্যবহার করেন তা হলো ’জার্নাল’। এর চেহারাটা মেমোরেন্ডামের মতই আর প্রত্যেক বছরের জন্য পৃথক পৃথক জার্নাল বই রাখতে হবে, যেমনটি ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে। প্রত্যেক পাতায় বছর তারিখ দিয়ে ইনভেন্টরীর প্রতিটি আইটেমকে একে একে লিখবেন।

’জার্নাল’ বা ’প্রাইভেট লেজার’ যে নামেই ডাকিনা কেন, এতে ব্যবসায়ীর ব্যক্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তির সব খুঁটিনাটি বর্ণনাসহ লিখে রাখতে হবে। সেসব সম্পত্তির যে দলিল তার রেফারেন্স রাখতে হবে। আবার সে দলিলগুলো কোন আলমারির কোন তাকে আছে তাও লিখে রাখা ভাল, যেন প্রয়োজনে তা চোখ বুঁজে বের করা যায়।

এভাবে ইনভেন্টরীর প্রতিটা আইটেম যেন জার্নালে পরিষ্কার ও নিয়মমাফিকভাবে লিখা হয় তা নিশ্চিত করতে হবে। নিচের দেখানো উপায়ে প্রয়োজনে সংক্ষিপ্ত বিবরণ লিখে রাখবেন। জার্নালে দু’টি স্পেশাল টার্ম ব্যবহার করার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ভেনিসের বড় ব্যবসায়ীরা ঠিক এভাবেই হিসাবের খাতা রাখেন।

দ্বিতীয় ভাগ।
এগারো অধ্যায়।
জার্নালের দু’টি স্পেশাল টার্ম।
’টু’ ও ’বাই’।

এর আগে দশম অধ্যায়ে আপনারা নিশ্চয়ই জার্ণালের দু’টি স্পেশাল টার্ম লক্ষ্য করেছেন। এর একটি হচ্ছে ’টু’ ও অন্যটি হচ্ছে ’বাই’।
ডেবিট এন্ট্রির আগে বসে ’টু’; আর

ক্রেডিট এন্ট্রির আগে বসে ’বাই’।

এ নিয়ম না মেনে জার্নাল লিখতে যাবেন না। তাই প্রতিটি বিস্তারিত ডেবিট এন্ট্রির আগে বসাবেন ’টু’ আর যার পরে স্বাভাবিকভাইে প্রতিটি বিস্তারিত ক্রেডিট এন্ট্রির আগে ’বাই’।

এভাবে করে প্রতি দু’টি জার্নালকে পৃথক করার জন্য পরবর্তীতে দেয়া উদাহরণ অনুযায়ী দুটো লাইন টানুন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ