বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
নির্বাচিত কলাম

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ১১তম অংশ

দ্বিতীয় ভাগ।
পঞ্চম অধ্যায়
আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা

ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে-এর অর্থ-এতে কি কি অন্তর্ভুক্ত আছে -প্রধান তিনটি হিসাবের খাতা

এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিষয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে। পরিচ্ছন্ন ধারণা দেওয়ার জন্য প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়টি কিছুটা বড়। দ্বিতীয় অধ্যায়টি দু’টি খন্ডে বিভক্ত, যথা:

ক) সকল ব্যবসায়ির সাধারণ প্রয়োজন;

খ) একমালিকি কারবারির জন্য নির্দিষ্ট প্রয়োজন।

প্রথম কথাই হচ্ছে যে কোন রকম একটা হিসাব ব্যবস্থা ছাড়া কোন ব্যবসার কথা ভাবাই যায় না। ইনভেন্টরীকে ঠিকঠাকমত হিসাবের অন্তর্ভুক্ত করতে পারলে তারপর যেটি করতে হয় তা হলো আরো তিনটি হিসাবের খাতা খুলতে হয়। আর তা হলো:

১। মেমোরেন্ডাম / ডে বুক

২। জার্নাল

৩। জেনারেল লেজার

অনেক ব্যবসায়ি প্রথমটার ধারই ধারেন না, শুধুমাত্র শেষের দুটো, মানে- জার্নাল আর জেনারেল লেজার রাখেন। প্রথমে আমি মেমোরেন্ডাম বিষয়ে বলব, তার ভিতরে কি কথাবার্তা থাকে তা বলব, আর সবশেষে বলব জার্নাল আর জেনারেল লেজার এর কথা। শুরু করছি মেমোরেন্ডাম দিয়ে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ