বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
নির্বাচিত কলাম

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ


এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ৪৩তম অংশ

দ্বিতীয় ভাগ।
চৌত্রিশ অধ্যায়।
বছর শেষের ক্লোজিং।

কিভাবে পুরানো লেজার ক্লোজ করবেন, লেজারের ডেবিট ও যোগফল টেনে ব্যালেন্সিং করবেন আর তা থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করবেন তার উপায়।

পুরানো লেজারের যখন ব্যালেন্স টানা হয়ে যাবে তখন ওটাকে ক্লোজিং এন্ট্রি দিয়ে বন্ধ করুন। এ্যাসেট ব্যালেন্স যেমন নগদ বা ক্যাশ, দেনাদারদের কাছে পাওনা বা এ্যাকাউন্টস্ রিসিভেবলস্, মজুদ মালামাল বা ইনভেন্টরীগুলোকে নুতন লেজারে ট্রান্সফার করুন। এই যে ট্রান্সফার এগুলোর জন্য আবার আলাদা জার্নাল করতে যাবেন না।

ডেবিট আর ক্রেডিট কলামের ফিগারগুলোর যোগ টানুন, দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করুন, আর ব্যালেন্স হিসাবে ওই পার্থক্যটা ডেবিট বা ক্রেডিট দিকের তুলনায় যেদিকে কম সে দিকে লিখুন। এবার এ ব্যালেন্সগুলোকে ট্রান্সফার বা ক্যারিফরোয়ার্ড করুন। এর আগে আমরা দেখেছি কিভাবে একই লেজারে বইয়ের দুটি ভিন্ন পাতায় ক্যারিফরোয়ার্ড বা ট্রান্সফার হয়। এর সংগে বছর শেষের যে ট্রান্সফার বা ক্যারিফরোয়ার্ডগুলো হয় তার তফাত হচ্ছে ব্যালেন্সগুলো একই লেজারে না হয়ে ভিন্ন লেজারে বইএ হয়। পুরানো লেজারের ক্রস রেফারেন্সিং হতো একই লেজারের ভিন্ন দুটি পাতার মধ্যে, আর বছর শেষের ক্রস রেফারেন্সিং হবে পুরানো আর নুতন লেজারের মধ্যে। বছর শেষের এই ক্রস রেফারেন্সিং হলো এর বৈশিষ্ট্য।

ধরা যাক আপনার পুরানো লেজারের ৬০ নং পাতায় মি: মার্টিনোর নামে ডেবিট ব্যালেন্স রয়েছে যা নিচেরটির মত:

image

▐ সর্বশেষ পাওয়া সংবাদ