মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
নির্বাচিত কলাম

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ৩৩তম অংশ

দ্বিতীয় ভাগ।
সাতাশ অধ্যায়।
লাভক্ষতি হিসাব।
লাভক্ষতি হিসাবে কিভাবে এনিট্র দিতে হয়।

লাভক্ষতি হিসাবই বলি আর তাকে অন্য যেকোন নামেই ডাকিনা কেন, সে হিসাবটিতে লেজারের সমস্ত ব্যালেন্স – তা ডেবিট ক্রেডিট যাইই হোক না কেন- তা সবই স্থানান্তরিত হবে। এ হিসাবটি কিন্তু লেজারের অংশ, কোন জার্নালের নয়। এই হিসাবের সমস্ত ডেবিট আর ক্রেডিট ফিগারগুলো যোগ করলে অসমান হবে, তাকে সমান করতে গেলে যে পরিমান টাকা লাগে সেটাই হচ্ছে এ হিসাবের ব্যালেন্স। ব্যবসায়িক বা ট্রেডিং প্রকৃতির যেসব হিসাব লেজারে রয়েছে, প্রতি বছর শেষে তার প্রতিটি হিসাবের লেজার ব্যালান্স লাভক্ষতি হিসাবে ট্রান্সফার করতে হবে। এ ট্রান্সফারের বেলায় প্রতিটি লেজার হিসাবের ক্ষেত্রে লিখতে হবে ’টু’ বা ’বাই’ ’ব্যালেন্স ট্রান্সফারড টু লেজার এ্যাকাউন্ট’। আর ট্রান্সফারের সংঙ্গে সংঙ্গে লেজারের ওই ব্যালেন্স টাকার পাশে টিক চিহ্ন দিতে হবে, যাতে বুঝা যায় যে ওটা ট্রান্সফার হয়ে গেছে। উদাহরণ হিসাবে নিচের লেজার হিসাবটিকে দেখা যায়:

image

একইভাবে প্রত্যেকটি লেজারের ব্যালেন্স একে একে – তা সে ডেবিট বা ক্রেডিট যাইই হোক – তাকে বা সেগুলিকে হিসাব করে নির্ধারণ করুন ও লিখে ফেলুন।

শেষে আপনার লেজারের হিসাবগুলো ব্যালেন্সড হয়ে যাবে আর ওই সব ব্যালান্সগুলো একত্রিত হবে লাভক্ষতি হিসাবে। এর ফলে লাভক্ষতি হিসাবেরও একটা ব্যালেন্স দাঁড়াবে। আর এই ব্যালেন্সটাই হলো আপনার সারা বছর বা সময়ের লাভ বা ক্ষতি। ট্রেডিং খাতগুলো বাদ দিয়ে এবার বাকি লেজারগুলোর ব্যালেন্স আপনার লেজারের যে মূলধন হিসাব আছে তাতে ট্রান্সফার করলে আপনার আর কোন ব্যালেন্স ট্রান্সফারের বাকি থাকবে না। (চলবে)

সর্বশেষ পাওয়া সংবাদ