মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
নির্বাচিত কলাম

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ৩২তম অংশ

দ্বিতীয় ভাগ।

পঁচিশ অধ্যায়।

বিবিধ আয় ও ব্যয় হিসাব।

কখনো লেজারে আবার কখনো আলাদা খাতায়ও লিখে রাখতে পারেন।

কিছু মালিক আলাদা একটা কাগজে তার আয়ব্যয়ের হিসাব সংক্ষেপে লিখে রাখেন। কেউ কেউ আবার বিশেষ বিশেষ খরচসহ সব খরচই এ তালিকায় লেখেন। আবার কেউবা এই বিশেষ খরচের আলাদা হিসাব রাখেন আর সেখানে ’দান’ এর মত বিশেষ খরচগুলো লিখে রাখেন। এ ধরণের বিশেষ বিশেষ খাতে যে লেনদেনগুলো হয় তার ডেবিট ক্রেডিট ওই ’বিশেষ হিসাব’ এই লিখে রাখেন। বছর শেষে যখন লেজার হিসাবগুলো ক্লোজ করার দরকার হয় তখন সমস্ত খরচের ব্যালেন্স মালিকের মূলধন হিসাবে স্থানান্তরিত হয়।

বাস্তবিক পক্ষে যে রকমটা এর আগেও বলেছি, বাড়ির যাবতীয় খরচও ওই বিশেষ হিসাবের মধ্যে রাখা যায়। অবশ্য যদি আপনার বিশেষ কোন তথ্য আলাদাভাবে জানার প্রয়োজন হয় তবে ভিন্ন কথা। এমনকি কত টাকা জুতা কেনার পেছনে খরচ করলেন তার হিসাবও আলাদা রাখতে পারেন, তবে তার কোন দরকার হয় কি?

সাধারণভাবে মোদ্দা কথা হচ্ছে লেজারের হিসাব সংখ্যা যত কম রাখতে পারেন ততই মঙ্গল। দেখতে হবে আপনি কোথায় কাজ করছেন। ধরুন এমন একটা জায়গা যেখানে মালিকের নিজে একটা লেজার রাখাই প্রচলিত। বছর শেষে তিনি তার নিজের লেজারের সংগে দোকানের বা ব্যবসার লেজারটা মিলিয়ে দেখতে পারেন। এত সমালোচনার কিছু নেই, তবে তাতে কাজের পরিমান বেড়ে যায়। (চলবে)

সর্বশেষ পাওয়া সংবাদ