বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
নির্বাচিত কলাম

ক্রেডিট রেটিং ইনফরমেশনকেও পিএসআই হিসেবে গন্য করা উচিত

মো: মিজানুর রহমান, এফসিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ক্রেডিট রেটিং বাধ্যতামূলক হলেও প্রকাশিত রেটিং কোন কোম্পানিই মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) মনে করে না। ক্রেডিট রেটিং ইনফরমেশন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর ওঠানামায় প্রভাব বিস্তার করে থাকলেও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না থাকায় ব্যাংক, বীমা ও লিজিং কোম্পনিসহ কোন তালিকাভুক্ত কোম্পনিই ক্রেডিট রেটিং ইনফরমেশনকে পুঁজিবাজারের মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে গণ্য করে না।

এ বিষয়টিকে অবশ্যই মূল্য সংবেদনশীল তথ্য মনে করে পিএসআই প্রকাশ হওয়া উচিত। তা না হলে যে সকল কোম্পানির ক্রেডিং রেটিং খারাপ আসে তারা তা গোপন করে যায়। যাদের রেটিং ভালো আসে তারা প্রেস রিলিস আকারে স্টক এক্সচেঞ্জকে জানাচ্ছে।

ক্রেডিট রেটিং হওয়ার পর সেটি পিএসআই আকারে প্রকাশ না হওয়ার কারণে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির যে সকল ইনফরমেশন প্রকাশ হলে শেয়ারের দামে সাধারনত প্রভাব পড়ে নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি) ঢালাও ভাবে সে সকল ইনফরমেশনকে পিএসআই হিসেবে গণ্য করে থাকে।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অবশ্যই মূল্য সংবেদনশীল তথ্য আকারে বাংলা, ইংরেজি ও অনলাইন নিউজ প্রোর্টালে পিএসআই হিসেবে প্রকাশ হওয়া উচিত। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণী, সম্পদ মূল্য, আয় ও ক্রয়-বিক্রয় বা কোন পক্ষের সাথে কোন বিষয়ে চুক্তিবদ্ধ হলে সেই তথ্যকে তালিকাভুক্ত কোম্পািনর পিএসআই হিসেবে গণ্য করলেও কোম্পানির ক্রেডিট রেটিং ইনফরমেশনকে পরিচালনা পর্ষদ পিএসআই মনে করছে না। ফলে অতিসত্ত্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সিআরআই কে পিএসআই হিসেবে গণ্য করার ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র নির্দেশনা হওয়া দরকার।

দীর্ঘমেয়াদে যখন কোন কোম্পানির রেটিং AA ev AA মাইনাস হয় এবং স্বল্প মেয়াদে ST2 হয় যা ওই কোম্পানির আর্থিকভিত্তি মজবুত বলে ধরা হয় যার প্রভাব পড়ে কোম্পানির শেয়ারের দামের ক্ষেত্রে। আবার যখন ক্রেডিট রেটিং BB ev BBB এবং স্বল্প মেয়াদে ST5 হয় তখন ওই কোম্পানির আর্থিক ভিত্তি দূর্বল হওয়ায় বাজারে তার প্রভাব পড়ে। অথচ বিএসইসির নির্দেশনা না থাকায় কোন কোম্পানিই এতো গুরুত্বপূর্ণ একটি তথ্যেকে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে গণ্য করছে না।

এমতাবস্থায় পুঁজিবাজার সংশ্লিষ্ঠ সকল সাধারন বিনিয়োগকারীদের স্বার্থে ক্রেডিট রেটিং ইনফরমেশনকে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) আকারে প্রকাশ করার জন্য ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।

লেখক: পুঁজিবাজার বিশ্লেষক, সম্পাদক-কর্পোরেট সংবাদ ডট কম ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ