বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
নির্বাচিত কলাম

কালো টাকার মালিকদের মিডিয়ার কারণে সাংবাদিক পেশা কলঙ্কিত হচ্ছে !

কালো টাকার মালিকদের মিডিয়ার কারণে সাংবাদিক পেশা কলঙ্কিত হচ্ছে ! একটু ভেবে দেখুন দেশে বেশিরভাগ মিডিয়ার মালিক কারা? আর এ সকল মিডিয়ার সাংবাদিক হয়ে সাদাকে সাদা আর কালো কে কালো বলে টিকে থাকা কঠিন। কালো টাকার মালিকদের সিন্ডিকেট এতো শক্তিশালি যে সিংহ ভাগ মিডিয়া তাদের কবজায়। তবে বেশি প্রভাবশালি না হলেও কিছু কিছু মিডিয়া এখনও নিষ্ঠার সাথে কাজ করছে। এর মধ্যে নীতিবান সাংবাদিক ও রয়েছে।
বেশ কিছু কারণে মূল ধারার গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা সংকট দেখা দিয়েছে।

যে কোন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ও প্রতিবাদ এখন সোশ্যাল মিডিয়া থেকেই হচ্ছে। এমনকি আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও এটি বড় প্লাটফর্ম হয়ে উঠেছে। এখন প্রশ্ন সোশ্যাল মিডিয়া কি মূল ধারার গণমাধ্যম থেকে বেশি শক্তিশালী হয়ে উঠছে?

সোশ্যাল মিডিয়া কি মূলধারার গণমাধ্যমের সমান্তরাল কিংবা বিকল্প হয়ে দাঁড়িয়ে গেছে?

আসলে মানুষের প্রতিবাদ করার সহজ মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে গেছে। কোন উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন তৈরী করে মূল ধারার গণমাধ্যমে প্রকাশ করলেও তার প্রতিবাদ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। একজন সাধারণ মানুষ পর্যন্ত মত বিনিময়ের একটা সুযোগ পেয়েছে আর এ সুযোগ তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া।

সাংবাদিক পেশায় যারা আছেন তাদের ভেবে দেখার সময় এসেছে ঐ সকল কালো টাকার মালিকদের কাছে অস্তিত্ব বিশর্জন দেবেন? নাকি মানুষের আস্থার জায়গায় সাংবাদিক নামটি আবারো পুঃন উদ্ধার করবেন।

অনেকেই বলছেন চাকুরী বাঁচাতে অনেক কিছুই অনিচ্ছাকৃত হলেও মেনে নিতে হচ্ছে। আবার অনেকেই অর্থলোভে নীতি বিসর্জন দিচ্ছেন। আবার কেও কেও নির্লজের মত অতি মাত্রায় তেলবাজিও করছেন।

প্রযুক্তির উন্নয়নে এখন ফ্রিল্যন্সিং সাংবাদিকতার সুযোগ তৈরী হয়েছে। ঘরে বসেও আপনি আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাজ করতে পারবেন। আর তা না পারলে ওই পেশা থেকে সরে আসুন, দয়া করে পেশাটাকে কলঙ্কিত করবেন না।

লেখক: মিজানুর রহমান হেলাল
(সাংবাদিক ও ফ্রিল্যন্সার)

▐ সর্বশেষ পাওয়া সংবাদ