সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
নির্বাচিত কলাম

দুর্যোগে বিভেদ নয়, এক হয়ে লড়াটা জরুরি

এফ এইচ ফারহান : সমগ্র বিশ্ব আজ থমকে রয়েছে অদৃশ্য এক অণুজীবের থাবায়। এ যেন সুপ্তাবস্থায় বেড়ে ওঠা স্ব-প্রশিক্ষিত ক্ষেপনাস্ত্র। ছুটাছুটির পথ বন্ধ করে প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে মরণঘাতী করোনা ভাইরাস ( কোভিড-১৯ ) ; যার পরিণাম ভোগ করতে হচ্ছে পৃথিবীর রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সকলকেই !

চলমান বাস্তবতার বাইরে আমরা কেউই নই, সামনে কি অপেক্ষা করছে তাও জানি না। শুধু এটুকু জানি যে, নিজেকে বাঁচাতে হবে। আমার মতো গ্রামগঞ্জের মৃত্তিকায় বেড়ে ওঠা মানুষের ভাষায় – নিজে বাঁচলে বাপের নাম ! কিন্তু তার অর্থ এই নয় যে, আমি আরেকজনের দুর্ভোগ প্রত্যাশী হবো। কেননা উপরওয়ালার দরবারে গণিতের এই হিসাব মেলানো কোনোভাবেই সম্ভবপর নয়।

করোনা ভাইরাস ব্যক্তি অথবা কারো রাজনৈতিক পরিচয় দেখে হানা দিবে না। তাই ক্রমবর্ধমান এই দুর্যোগকালীন মুহূর্তে ব্যক্তি কিংবা দল বিদ্বেষী না হয়ে মানবিক মূল্যবোধ ধরে রাখা জরুরি।

মানুষ প্রকৃতিরই অধীন। আর প্রকৃতিতে বেড়ে ওঠা প্রাণীগুলোর বন্ধন দৃঢ় হয় মানুষের ভালোবাসায়। ভালোবাসায় প্রকৃতি শীতল হয়। ফলে তার সৌন্দর্য্যকে সে বিছিয়ে দেয় রঙিন সব মায়ায়।

একইসাথে ব্যক্তিসুরক্ষা ফরয ইবাদাত ; আর স্রষ্টার সৃষ্টি তথা মানুষকে ভালোবাসার অর্থ সেই স্রষ্টারই আনুগত্য প্রকাশ, যিনি সকল ইবাদাতের একমাত্র সত্ত্বাধিকারী। তাই স্রষ্টার রহমত ও প্রকৃতির সুভাষিত মায়াজালে নিজেদের আবদ্ধ করতে সামাজিক দূরত্ব বজায় রেখে আত্মরক্ষার পাশাপাশি সবাইকে এক হয়ে ভাবতে হবে কিভাবে অসহায়দের পাশে দাঁড়ানো যায়।

দোষ-গুণ সবারই থাকে। বেঁচে থাকলে এগুলো খুঁজে বের করার যথেষ্ট সময় পাবো আমরা।

ভেবে দেখুন, যে জাতি সর্বদা বিবাদগ্রস্থ থেকেও সকল দুর্যোগকালীন পরিস্থিতি থেকে নিজেদের উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে। তারা এক হয়ে লড়লে করোনা মোকাবেলা কতোটা সহজতর হবে। তাই কিছুদিনের জন্যে হলেও আসুন সবাই এক হয়ে যাই। জাতি, ধর্ম-বর্ণ ভুলে আসুন ভালোবাসা বন্টন করি নিজেদের মধ্যে ; একে অপরকে নিচের দিকে না ঠেলে মানবিক হই নিদ্রাবিচ্ছিন্ন সৃষ্টির প্রতি..একটা সুরক্ষা বেষ্টনী আর একটু ভালোবাসা। এতেই শক্তি, এতেই মঙ্গল।

লেখক : এফ এইচ ফারহান, কলামিস্ট 

সর্বশেষ পাওয়া সংবাদ