শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

উপজেলা নির্বাচন: বগুড়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে ৪০ হাজার ৬০ ভোটে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৬২ ভোট।

ধুনটের মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৩২৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৩ হাজার ৭৭৭। ভোটের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ। নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আশিক খান।

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার নন্দীগ্রামে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। তিনি মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট।

বুধবার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। নন্দীগ্রাম উপজেলার ৪৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭০ হাজার ৬৯১জন ভোটার। ভোটের শতকরা হার ৪৪ দশমিক ৯৭। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন।
শেরপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহ জামাল সিরাজী। মোটরসাইকেল প্রতীক নিয়ে এই প্রার্থী ভোট পেয়েছেন ৪০ হাজার ১৮০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান মাহমুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৫১ ভোট। শাহ জামাল সিরাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তিনি এর আগের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। শেরপুর উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৯২৬ টি। আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৯৯। ভোটের হার ২৮ দশমিক ৯২ শতাংশ।

বুধবার রাত ১২ টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন শেরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।

সর্বশেষ পাওয়া সংবাদ