বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন গতকাল সম্পন্ন হলেও বাইক চেয়ারম্যান পদে ফলাফল বিলম্ব ঘোষণা নিয়ে নানা নাটকীয়তা সহ উপজেলা পরিষদের জনতার বিক্ষোভ ও মিছিলের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কন্টোলরুম থেকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরীকে চূড়ান্ত ফলাফলে বিজয়ী ঘোষনা করেন। আনারস মার্কার প্রাপ্ত ভোট হচ্ছে ৩৮ হাজার ৫ শত ২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী মোটরসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ২৭৫১২।

অনেক নাটকীয়তার পর রাত ১০টা ৪৫ মিনিটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তারকে হাস মার্কাকে বিজয়ী ঘোষণা করা হয়। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৭ হাজার ৪৭৫।তার নিকটতম প্রতিদ্বন্দ কামরুন্নেসা বেবী কলসি প্রতীক প্রাপ্ত ভোট ২৬ হাজার ৯৬০।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাসুল চৌধুরী তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। প্রাপ্ত ভোট হচ্ছে ২২ হাজার ৫৯৫। তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন মিন্টু মাইক প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ১৮ হাজার ৮০৮।

সর্বশেষ পাওয়া সংবাদ