বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

আজিমের জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল: ওবায়দুল কাদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে তৃতীয়বার মনোনয়ন দেয়া হয়েছিলো তার জনপ্রিয়তার কারণে। এলাকায় গিয়ে দেখেন তার জন্য শোকার্ত এলাকার মানুষরা।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্যদের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপকর্মে জড়িত কি-না তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না।

তিনি বলেন, ভেতরে সে কোন অপকর্ম করে কি-না এসব যখন প্রমাণ হয় তখন শেখ হাসিনা কাউকে ছাড় দেন না, দলের লোক হলেও। ‘জিরো টলারেন্স’ নীতি তার। ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা। তার মৃত্যুর আগে দেশের কোন সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে কেন বিষয়টা এলো না?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের কেন নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন? বিভিন্ন দূতাবাসে খুনিদের চাকরি দিয়েছেন। সংবিধানের পঞ্চম সংশোধনী এনে খুনিদের দায়মুক্তি দিয়ে বিচারের পথ রুদ্ধ করেছেন। সাংবিধানিকভাবে খুনিদের বিচারের পথ কেন রুদ্ধ করলেন? মির্জা ফখরুলের কাছে জানতে চাই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে আজকে ছাত্রলীগ, যুবলীগ নাকি অর্থ পাচার করছে। অর্থ পাচারে বিএনপি সুপরিচিত। সিঙ্গাপুর আমেরিকায় কে অর্থ পাচার করেছে? তারেক রহমান ও কোকো। সিঙ্গাপুরে পাচার হওয়া অর্থের একটা অংশ উদ্ধার করা হয়েছে। এফবিআই ঢাকায় এসে সাক্ষী দিয়ে গেছে। নিজেরা যে অপরাধে অপরাধী তার দায় তারা ছাত্রলীগ যুবলীগের ওপর চাপাতে চায়। এরা কত মিথ্যাচার অপপ্রচার করতে পারে!

বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে হতাশার কোন কারণ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ক্রিকেট অনেক এগিয়ে গেছে। ফুটবল আরো এগোতে পারতো। বিশ্বকাপ ফুটবলে যখন দেখি আইসল্যান্ডের মতো দেশ খেলছে। তখন ভাবি আমরা কেন পারি না।

ওবায়দুল কাদের বলেন, তার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় বাংলাদেশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে।

যানজট নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, এয়ারপোর্টে গিয়ে অনেকে ফ্লাইট মিস করতো যানজটের কারণে। এখন ফার্মগেট থেকে এয়ারপোর্ট ১০ মিনিট সময় লাগে। সময়মতো এখন এয়ারপোর্টপৌঁছানো যায়। আমার মাথার ওপর প্রধানমন্ত্রীর হাত এবং ছায়া না থাকলে কখনোই আমি এসব করতে পারতাম না।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের ৭১তম সদস্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টে যদি জিয়াউর রহমান জড়িত না থাকতো তাহলে কিলারদের নিরাপদে কে পাঠালো, তাদের চাকরি কারা দিয়েছে? খুনিদের বাঁচাতে পঞ্চম সংশোধনী কেনো এনেছিলেন জিয়া?

যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে পরিচিত সভায় উপ-কমিটির কো চেয়ারম্যান হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব ও হুইপ মাশরাফি বিন মোর্ত্তাজা, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ