বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম শনিবার থেকে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন: কাদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চায়। তিনি বলেন, কোনো ইস্যু না পেয়ে বিএনপি গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে এসেছে।

শনিবার (১৮ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটা কথা কেউ বলি না। আজকের বাংলাদেশের এতো উন্নয়ন ও সমৃদ্ধ কেন হয়েছে? সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বতার কারণে। এর কারণেই বাংলাদেশের এতো উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে। এর ফলেই বাংলাদেশ বিশ্বের বিস্ময়ে রূপান্তরিত হতে পেরেছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আপনজন এই দেশের জনগণ। হতাশাকবলিত বাংলাদেশে জনগণের পাশে দাঁড়িয়ে ছিলেন। আওয়ামী লীগকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করেছিলেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই, সংসদের মতো সংসদের বাইরেও সরকারের বিরোধিতা জারি আছে, কোনো দল বা গোষ্ঠীর ওপর দমন-পীড়ন করছে না সরকার। গণতন্ত্রের বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ